বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

সিলেট নগর উন্নয়নে আনোয়ারুজ্জামানকে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউণ্ডেশনের আশ্বাস

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৩১, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য প্রিন্সেস ফাউণ্ডেশন এবং সিলেট সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউণ্ডেশনের প্রতিনিধি ভিক্টোরিয়া হোবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ আশ্বাস দেন।

এ সময় শাবিপ্রবি ও সিসিক এবং প্রিন্সেস ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে সিলেট নগরের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাব্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে ভিক্টোরিয়া নগর উন্নয়নে সিলেটের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন। সেক্ষেত্রে প্রবাসী বিনিযোগ বান্ধব পরিবেশ তৈরি করতে নবনির্বাচিত মেয়রের প্রতি আহ্বান জানান।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪টি বিশ্বমানের স্কুল স্থাপনের ব্যাপারে প্রিন্সেস ফাউণ্ডেশনের সহযোগীতা চাইলে ভিক্টোরিয়া হোব মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রিন্সেস ফাউণ্ডেশনের সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

পরে মেয়রের পক্ষ থেকে ভিক্টোরিয়া হোবেকে সিলেটের ঐতিহ্যবাহী চা ও শিতল পাটি উপহার দেয়া হয় এবং তিনি সারা হোবেকে নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান ঘুরে দেখান।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা ও সিসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ও প্রিন্সেস ফাউণ্ডেশনের যৌথ প্রজেক্ট ‘গ্রামের হাওরে’র তৃতীয় বর্ষপুর্তি উপলক্ষে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউণ্ডেশনের প্রতিনিধি ভিক্টোরিয়া হোবে এখন সিলেটে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।