মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে অপহৃত ১৪ মাস বয়সি শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট
মে ৩০, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে অপহৃত হওয়া ১৪ মাস বয়সী শিশুকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ মে সকাল ১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মোঃ ফয়জুদ্দিন এর ছেলে শাহ জাহান তার বাড়ি হতে নিখোঁজ হয়। পরে তার বাবা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এঘটনায় অপহরণের সাথে জড়িত থাকায় মমতা বেগম (৪৫) নামে ১ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মহিলা মমতা বেগম (৪৫) হবিগঞ্জের নবীগঞ্জের সর্দারপুরের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আজ মঙ্গলবার (৩০মে) দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নিজের প্রকৃত পরিচয় গোপন করে শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে সে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দীনের বাড়িতে অবস্থান নেয়। প্রায় ২০ দিন তাদের বাড়িতে অবস্থান করে জাফর বিশ্বস্ততা অর্জন করে এবং অপহরণের সুযোগ সন্ধান করতে থাকে। গত ২৭ মে আসামি জাফর সুযোগ বুঝে শাহ জাহানকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ে ধৃত আসামি মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।

পলাতক আসামি জাফরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।