মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ আটক-৪

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২০, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার সকালে সিলেটের ওসমানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উত্তর আরিপাইল গ্রামের মোঃ মহররম আলী (৫৮), মনোয়ারপুরের লাকী আক্তার (৩১), কিশোরগঞ্জের কুলিয়ারচরের জারফাবাদের মোছা. সেলিনা আক্তার (৪৩) ও ভৈরবের সুমাইয়া খাতুন (১৯)।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, তাদেরকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।