সোমবার , ১ জুলাই ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী নারী নিহত

ডেস্ক রিপোর্ট
জুলাই ১, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছমা বেগম (৩০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।

নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রোববার রাতে আছমা বেগম রাস্তা পার হচ্ছিলেন। আর এসময় নগর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুহূর্তেই জায়গা লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান। ওসমানীতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। আর আটক সিএনজিচালিত অটোরিকশার চালক থানায় রয়েছেন। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।