বুধবার , ১২ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ : টিকেট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-২০ সিরিজের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টার থেকে এই টিকেট বিক্রি শুরু হয়।

টিকেট পাওয়া যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।

টিকেটের মূল্যহার হলো- গ্রান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রীণহিল এলাকা ২০০ টাকা করে।

প্রতিটি ম্যাচের দিন এবং ম্যাচের দুদিন আগে নির্ধারিত কাউন্টারগুলোতে টিকেট পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী শুক্রবার ও রোববার বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টুয়ান্টি সিরিজ সিলেটের লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।