সোমবার , ২৯ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফাস্ট লেন এডুকেশন ইউকে যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট
মে ২৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে নগরীর মীরবক্সটুলা মাদানি টাওয়ারের ৪র্থ তলায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের সাবেক ডিজিএম জিয়াউল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদানি টাওয়ার মসজিদের ইমাম আব্দুল বাছিত  ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান ।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর  সিইও মিজানুর রহমান, বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার সুহেল মিয়া, ব্রাঞ্চ ইনচার্জ মিসবাহুল করিম প্রমূখ।

বক্তারা উচ্চ শিক্ষা গ্রহণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবাইকে আইএলটিএস-এ ভালো স্কোর করার পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠার আহবান জানান। জীবনে চলার পথে ইংরেজি ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ন বিষয়। শিক্ষা অর্জন করলে যে কোন সময়ে চলার পথে যে কোন সমস্যা সহজে মোকাবেলা করা সম্ভব।

ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর এমডি আব্দুল আজিজ জানান, ফাস্ট লেন ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসের মাধ্যমে আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর করার সক্ষমতা অর্জনের জন্য কাজ করে। পাশাপশি যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড-এর স্টুডেন্ট ভিসা প্রসেস করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।