মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশী বাঁধার অভিযোগ বিএনপি’র

ডেস্ক রিপোর্ট
মে ৩০, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ। কর্মসূচি পালনে পুলিশ বাঁধার অভিযোগ করেছে সিলেট জেলা বিএনপি।
জেলা বিএনপি: ব্যাপক পুলিশী বাঁধার মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালন করেছে মর্মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট জেলা বিএনপি। শহরতলীর সালুটিকর এলাকায় দলটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়েজন করা হয়৷ এই কর্মসূচিতে বাঁধা দেয় পুলিশ। তবে ব্যাপক পুলিশী বাঁধা উপেক্ষা করে কর্মসূচি পালন করেছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশে আজ সেই গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ আজ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করতেই বিএনপি জনগনের নায্য দাবী আদায়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তাই, রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিদেশে বিপুল অর্থ পাচার করার ফলে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে। তীব্র গরমের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ের কারণে মানুষ আজ অতিষ্ঠ। একদিকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। লাগামহীন লুটপাটের কারণে দেশ আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রেজাউল হাসান কয়েছ লোদি, ফখরুল ইসলাম ফারুক, গোলাম রব্বানী, মামুনুর রশিদ মামুন, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, মাহবুব আলম, এড. মোমিনুল ইসলাম মোমিন, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট আল আসলাম মুমিন, আলী আকবর, জালাল খান, মাহবুব আলম, মির্জা সম্রাট, জসিম উদ্দিন, ফজলে রাব্বী আহসান, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, রাসেল আহমদ রানা, জামাল উদ্দিন আহমেদ, ইব্রাহিম আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি।
মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকে হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান, জালাল খান, মাহবুব আলম, বাদশা আহমদ, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, নাজিম উদ্দিন পান্না, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু, হাসান মঈন উদ্দিন আহমদ, জসিম উদ্দিন, সুহেল ইবনে রাজা প্রমুখ।-বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।