শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০

সিলেটে আন্তঃজেলার কুখ্যাত ডাকাত মোল্লা ফজলু গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও কুখ্যাত ডাকাত মোল্লা ফজলুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১টায় গোলাপগঞ্জ উপজেলার ৮ নং ভাদেশ্বর ইউপির পশ্চিমভাগের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। সে ঐ এলাকার আখমল আলীর ছেলে।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মোঃ সম্রাট তালুকদার। তিনি জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।