বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর বেশকিছু এলাকায় সংস্কার ও উন্নয়ন কাজের জন্য আগামী শনিবার (১৯ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও আশপাশ এলাকায় এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় শনিবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।