সোমবার , ১২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৬
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচন : ইভিএমে ভোট দিয়ে খুশি নতুন ভোটাররা

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের তার ভোটার হওয়ার পর এবারই প্রথম ভোট দিয়েছেন। আর প্রথমবারেই ইভিএমে ভোট দিয়ে খুশি তিনি। সোমবার (১২ জুন) বেলা ১১টার দিকে নগরীর ১৭ নং ওয়ার্ডের খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন নতুন এই ভোটার। 

শুধু কাদেরই নয়, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে খুশি নতুন ভোটাররা। এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২ হাজার ৪৩৫ জন নতুন ভোটার হয়েছেন।

এর আগে সোমবার সকাল থেকে অন্যান্য ভোটারদের সঙ্গে ভোট দেন তরুণ ভোটাররা।

নতুন ভোটার সজিব বলেন, এবারই প্রথম ইভিএমে ভোট দিলাম। খুব সহজেই ভোট দিতে পেরেছি। আগে বাড়ির মুরব্বিরা ভোট দিত আমরা শুধু দেখতাম। এবার নিজে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

সাব্বির নামে এক শিক্ষার্থী বলেন, বন্ধুরা মিলে ইভিএমে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

রফিকুল ইসলাম নামে আরেক নতুন ভোটার বলেন, ইভিএমে যে এতো সহজে ভোট দেওয়া যায় তা আগে জানতাম না। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভালো লাগছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এসএম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।