সোমবার , ২৮ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ফখর উদ্দিন
আগস্ট ২৮, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। সে ঢাকা মগবাজারের বাসিন্দা ছিল। আজ সোমবার (২৮ আগষ্ট) বেলা আড়াইটায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদা পাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রচন্ড স্রোতে সে আর স্থির থাকতে পারেনি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত ও তার সাথের লোকজন খোজাখুজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিতে থাকা ডাক্তার সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। সে আমাদের এখানে আছে। তবে তার সাথের লোকজন তাকে সিলেট নিয়ে যেতে চাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।