শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক শাহ মাশুক নাঈমের মায়ের মৃত্যু : দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শোক

দোয়ারাবাজার প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি শাহ মাশুক নাঈমের মাতা মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছে।ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল( ৭০) বছর।১৮(শুক্রবার) দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্বামী ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তাকে সামাজিক স্থানে সমাহিত করা হয়।

দৈনিক ইনকিলাব পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি শাহ মাশুক নাঈমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি এম এ মোতালিব ভুইয়া, এম এইচ শাহজাহান আকন্দ,মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না,সহ-সাধারণ সম্পাদক সোহেল মিয়া,সম্পাদক মুহাম্মদ মামুন মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুল হক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ মিন্টু, সাহিত্য সম্পাদক এস এম সাগর তালুকদার,অর্থ সম্পাদক ইসমাইল হোসেন,প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, দপ্তর সম্পাদক আবু তাহের মিসবাহ,নির্বাহী সদস্য আব্দুস সালাম,জুয়েল মিয়া,আবু কাহার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।