হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ ফজলুল হক চৌধুরী সেলিম বলেছেন, কমিউনিটি সদস্যদের জীবনমান উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। সিলেট বিভাগের কমিউনিটি সদস্যদের জীবন যাত্রার মান উন্নয়নে অবদান রাখতে উত্তরণ প্রকল্পে অর্থায়নের জন্য তিনি শেভরনকে ধন্যবাদ জানান। প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি সুইসকন্টাক্টকে ধন্যবাদ জানান।
উত্তরণ প্রকল্পের উদ্যোগে গতকাল আউশকান্দি ইউনিয়নে উত্তরণ প্রকল্পের স্ব-কর্মসংস্থানে নিয়োজিতদের ব্যবস্থা স্থাপন ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উত্তরণ প্রকল্পের উদ্যোগে গত ১২-১৩ মে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদে ও গত ১৭-১৮ মে আউশকান্দি ইউনিয়ন পরিষদে ২ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুটি ব্যাচে মোট ৩৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ১৯-২০ মে আউশকান্দি ইউনিয়ন পরিষদে আরও একটি ব্যাচের প্রশিক্ষণ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা দ্বিতীয় ব্যাচের সমাপনী দিনে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান ও সদস্য ছাড়াও উত্তরণ প্রকল্পের ম্যানেজার-ইন্টারভেনশন্স মশিউর রহমান, উত্তরণ প্রকল্পের প্রশিক্ষণ সহযোগী কনসালটেন্ট সৈয়দ আজহারুুল হক এবং অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প-যা শিল্প কারখানার চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে
যুবাদের জন্য কর্মসং¯’ানের সুযোগ তৈরীতে সহায়তা করে। বাংলাদেশ পার্টনারশীপ ইনিশিয়েটিভ (বিপিআই) এর অধীনে প্রকল্পটি অর্থায়ন
করছে শেভরন এবং বাস্তবায়ন করছে সুইসকন্ট্যাক্ট। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ফেইজ ২০১৯ শেষ হয় যেখানে সিলেট,
মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৪৪৯ (২১% নারী) যুবাকে বিভিন্ন বিষয়ের উপর কারিগরি
প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৯ এ শুরু হওয়া দ্বিতীয় ফেইজে আরো বড় পরিসরে তিনটি কম্পোনেন্টে উত্তরণ প্রকল্প যাত্রা শুরু করে। প্রথম
কম্পোনেন্টে কমিউনিটির ১৯৩৪ যুবাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, দ্বিতীয় কম্পোনেন্ট সিলেট সিটি কর্পোরেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে
ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকিকরন এবং সর্বশেষ তৃতীয় কম্পোনেন্টে খুলনা শিপইয়ার্ডের সাথে পার্টনারশিপের মাধ্যমে
অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ চালু করে। উত্তরণ প্রকল্পের উক্ত দুইটি সরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে অর্জিত ফলাফল প্রকল্প
পরবর্তীতেও কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
