সিলেটে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুন) ভোরে ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ী গোবিন্দ তালুকদার (৩৫) সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি আখালিয়া নয়াবাজারের রাংকুর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। নিহত গোবিন্দ ভাসমান সবজি বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোবাহানিঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জু।
জানা যায়, গোবিন্দ ভাসমান সবজি বিক্রি করতেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদিঘির পাড় শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা আটক করে। এক পর্যায়ে তাকে দাঁড়ালো ছুরি দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ছিনতাইকারীদের ছুুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
