শুক্রবার , ২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৮
আজকের সর্বশেষ সবখবর

শায়খ আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ২, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

উত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, কোম্পানীগঞ্জের খাগাইল মাদরাসার সাবেক নাজিমে তালিমাত, আল্লামা মোশাহিদ বায়মপুরী (র.) -এর শিষ্য ও শায়খে ছত্রপুরীর (র.) -এর খলিফা মাওলানা শায়খ আব্দুল মতিন নন্দিরগ্রামীর জানাজা সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (২ জুন) বিকেল তিনটায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের মানাউরা গ্রামের মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরসহ উত্তর সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। জানাযায় ইমামতি করেন মরহুমের জামাতা হাফিজ ফয়সল আহমদ।

জানাযাপূর্বে আলোচনায় বক্তব্য রাখেন নয়াসড়ক মাদসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কলাবাড়ি মাদরাসার মুহতামিম মুফতি আবদুল মুছব্বির, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিয়াউর রহমান, নন্দিরগাও জামিয়া ইসলামিয়া দারুস সালাম মাদরাসার মুহতামিম রফিক আহমদ মহল্লী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও মরহুমের মেজো ছেলে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালারুকা মাদরাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, গৌরীনগর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান, খাগাইল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুজ্জামান,
এডভোকেট হাসান আহমদ,
জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, দলইরগাও মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া ইসলামিয়া দারুস সালাম মাদরাসার শিক্ষক আতিকুর রহমান ইমরান, মরহুমের জীবনীকার সাংবাদিক ফায়যুর রহমান ও আতিকুর রহমান নগরী, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, শিল্পপতি গোলাপ মিয়া, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার শিক্ষক মাওলানা ইবরাহিম, লুকমান হাফিজ, মাওলানা মহি উদ্দিন প্রমুখ।

বৃহস্পতিবার (১ জুন) রাত নয়টায় মাওলানা শায়খ আব্দুল মতিন ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আব্দুল মতিনের জন্ম ১৯৩৮ সালের ২ মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মানাউরা গ্রামে। ১৯৭২ সালে তিনি উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুশাহিদ বায়মপুরী (রা.) এর তত্ত্বাবধানে দারুল উলুম কানাইঘাট থেকে দাওরায়ে হাদিস পাশ করে পরের বছরই কোম্পানীগঞ্জের খাগাইল মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। তিনি ছিলেন খাগাইল মাদরাসার দীর্ঘ ৪৬ বছরের শিক্ষক ও নাজিমে তালিমাত। এলাকায় তিনি ‘বড় মেছাব’ নামে পরিচিত ছিলেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক : এদিকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রশীদ আহমদের পিতা মাওলানা শায়খ আব্দুল মতিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা।
এক শোক বিবৃতিতে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া বলেছেন, শায়খ আব্দুল মতিনের ইন্তেকালে সিলেটবাসী একজন নিভৃতচারী বুজুর্গকে হারালো। তারা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।