শনিবার , ২৭ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৮
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল(র.) মাজারে আসা হলো না কিশোরগঞ্জের তিন মহিলার

হবিগঞ্জ প্রতিনিধি
মে ২৭, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের মৌচাক এলাকায় পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ মহিলা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপ ভ্যান যোগে সিলেটে হযরত শাহ জালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছলে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ মহিলা মারা যান। এ ঘটনায় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, কমিউনিটি সেন্টারের সামনে দ্রæতগামী একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ৩ জন মহিলা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।