বুধবার , ৩১ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

শাল্লায় অবৈধ জাল জব্দ 

শাল্লা প্রতিনিধি
মে ৩১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শাল্লায় মৎস্য সংরক্ষণ আইনের আওতায় উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাওঁ বাজারে জালের দোকানে ও মাছ বাজারে আজ বুধবার (৩১শে মে) সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খাঁন ভ্রম্যমান অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকার জাল জব্দ করেন।

ঘুঙ্গিয়ারগাওঁ বাজারের জাল ব্যবসায়ী গঙ্গাধর দাসের দোকানে এই অবৈধ কারেন্ট জাল পাওয়া গেলে তাকে ২ হাজার টাকাও জরিমানা করা হয়।

অন্যদিকে ঘুঙ্গিয়ারগাওঁ মাছ বাজারে পিরানহা মাছ বিক্রির অপরাধে মাছ বিক্রেতা মান্নান মিয়া২২ কে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

এরপর জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জনসম্মুখে পুড়ানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।