সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ১৭ আগস্ট বৃহস্পতিবার শাল্লা উপজেলার ছায়ার হাওরের প্লাবন ভূমি, উপজেলা পরিষদের পুকুর, ভূমি অফিসের পুকুর এবং থানার পুকুরে ( রুই, কালিবাউস, মৃগেল এই জাতীয় ) মোট ৩৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কার্য্যক্রমে শাল্লা উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব, কমিশনার(ভূমি) মোঃ আলাউদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার,জগন্নাথপুর ( জেলা মৎস্য অফিসার সুনামগঞ্জ এর প্রতিনিধি) মোঃ আক্তারুজ্জামান অংশগ্রহণ করেন।
এছাড়া পোনা অবমুক্তকরণ করার সময় প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
