শনিবার , ১৯ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে হলের অভ্যন্তরে ধূমপানে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

হলের অভ্যন্তরে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান।

তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এবং জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে হলের অভ্যন্তরে ধূমপান করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষ ধূমপান এবং পরোক্ষ ধূমপান উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা ধূমপায়ী না তারা আশেপাশের ধূমপায়ীদের সিগারেটের ধোঁয়ার প্রভাবে অনেক সময় নানা ক্ষতির সম্মুখীন হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) হলের নোটিশ বোর্ডে ধূমপান নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের অবগত করতে নোটিশ ঝুলানো হয়েছে।

এছাড়া হলের ভিতরে মাদকদ্রব্য সেবনের সাথে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। প্রভোস্ট বলেন, যদি হলের ভিতরে কারো বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের প্রণীত বিধিমালা অনুসারে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়কে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাদক নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।