সোমবার , ৩ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৩
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন সিসিকের নতুন মেয়র-কাউন্সিলররা

সিলেটের সকাল রিপোর্ট:
জুলাই ৩, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। সিলেটে বিপৃল ভোটে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন। আর নবনির্বাচিত কাউন্সিলবৃন্দকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম‌পি।

এছাড়াও, রোববার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।