শনিবার , ২০ মে ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

লাউয়াছড়ায় উলটে পড়ল ট্রেনের বগি

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৩ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার ভেতরের আঁকাবাঁকা রেললাইন দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক। হঠাৎ করে ট্রেন থেকে মাত্রে ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। ইমার্জেন্সি ব্রেক চাপেন চালক। তার পরেও ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থলে প্রতিবেদকের সাথে আলাপকালে এমনটিই জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে  দুর্ঘটনা কবলিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ট্রেনের চালক আবুল কাশেম।

এর আগে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়লে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। এ জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে। চালক ইমার্জেন্সি ব্রেক চাপায় ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন। ট্রেনটি ধীরে ধীরে উল্টে যায়। সে কারণে যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারেন। এ দুর্ঘটনায় কোনো হতাহত নেই। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক সাব্বির বলেন, ফায়ার সার্ভিস, রেলপুলিশ ও জেলা পুলিশ—সবাই মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে পাশের সড়কে নিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে। উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।