যুক্তরাষ্ট্র থেকে সিলেটে এসে কারাগারে যেতে হয়েছে মোস্তাকুর রহমান রুমন নামের এক বিএনপি নেতাকে। মঙ্গলবার (২ মে) দুপুরে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মোস্তাকুর রহমান রুমন আমেরিকা প্রবাসী। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
আদালত সূত্র জানায়, রুমনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। মঙ্গলবার দুপুরে আজকে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামন্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
