সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৫

মধ্যনগরে হাওরে ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নুরুল ইসলাম খান (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয়রা জেলে নুরুল ইসলাম খানের লাশ উদ্ধার করেন। নিহত নুরুল ইসলাম খান মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান নুরুল ইসলামসহ গ্রামের আরও চার জেলে। মাছ শিকারের এক পর্যায়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, শাহ্ধসঢ়; জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া নামের ৪ জনকে উদ্ধার করতে পারলেও নুরুল ইসলাম খানকে পাওয়া যায়নি।

রাতভর খোঁজাখুঁজি করে গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ নুরুল ইসলাম খানের লাশ উদ্ধার করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ঝড়ের কবলে নৌকা ডুবে নুরুল ইসলাম খানের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।