মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মাঝে খাদ্য বিতরণ

মাহমুদুল হাসান নাঈম
আগস্ট ২২, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জ শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢালারপাড় এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ১২ ঘটিকায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মামুনুর রশীদ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুদ্দীন জয়ের সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ জিলাল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এতিম ছাত্রদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়।

সভাপতি তাহার বক্তব্যে বলেন ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জ শাখাকে এতদূর নিয়ে আসতে সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্খী ও সকল সদস্যদের পরামর্শ ও অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও আপনাদের নিরলস প্রচেষ্টা এবং কাজের মাধ্যমে ব্লাড সোলজার সোসাইটি আরও অনেক দূরে এগিয়ে যাবে ( ইনশাআল্লাহ )।

ব্লাড সোলজার সোসাইটি কোম্পানিগঞ্জ শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢালারপাড় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনের সকল উপদেষ্টা,সদস্য ও শুভাকাঙ্খীর জন্য দোয়া ও ছাত্রদের জন্য কেক, পানি এবং খাবার বিতরণ করা হয়।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক মহিম উদিন মিলন, প্রচার সম্পাদক সফি, সদস্য সুমন আহমদ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

ঢালারপাড় এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ শফিক আহমদের দোয়ার মাধ্যমে খাবার বিতরণ শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।