রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন ২৫ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এর মধ্যে ১৯ জনই সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয় জনের মধ্যে চার জন বিমান বাহিনীর এবং দুই জন নৌবাহিনীর সদস্য।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাদের বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন—সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফট্যানান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লেফটেন্যান্ট (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমডোর (অব.) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াডেন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াডেন লিডার (অব.) শফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।