বুধবার , ৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের চিন্তার সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তার মিল আছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

জিতু আহমদ
জুন ৭, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর স্মার্ট এবং নদী মতৃক বাংলাদেশকে রক্ষা করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যে চিন্তাটা করেছে সেই চিন্তা শুধু একদিন দু’দিনের জন্য নয়। সেই চিন্তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার অনেক মিল আছে। আমরা উন্নত শিক্ষার মাধ্যমে দেশ গড়ব:আমরা ডেল্টাপ্লানের মাধ্যমে নদীমতৃক বাংলাদেশকে রক্ষা করব।এখানে একটি ট্যাকনিকেল স্কুলএন্ড কলেজের প্রয়োজন। আমি বিশ্বাস করি আগামী এক বছরের মধ্যে ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে সরকারী অর্থায়নে।

আজ বুধবার (৭ জুন) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদ মাহমুদ বলেন, সিলেটের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখে হাসিনা অনেক প্রকল্প হাতে নিয়েছেন। মানুষকে সেবা দেয়ার জন্য প্রধানমন্ত্রী পৃথক ভাবে ওসমানীনগর উপজেলা ঘোষনা করেছেন। ৫৪টি নদীর মধ্যে কুশিয়ারা একটি আন্তঃ রাষ্ট্রীয় নদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সাথে কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি করেছেন। কুশিয়ারা নদী থেকে ভারত এবং বাংলাদেশ কতটুকু পানি পাবে সেটা নিষ্পত্তি হয়ে গেছে। কুশিয়ারা নদীর নব্যতা শুধু নয়, মানুষের জীবন জীবিকার জন্য কুশিয়ারা নদীকে কি ভাবে কাজে লাগানো যায় এমন ব্যবস্থা গ্রহন করবো।

উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ।

প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ ট্রাস্টী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্রাস্টের উদ্যোগে দুই উপজেলার মোট ১২২৫ জন শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫১ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়। ওসমানীনগর উপজেলার ৩৯ বিদ্যালয়ের ৮৭২ জন ও বালাগঞ্জ উপজেলার ২৫ টি বিদ্যালয়ের ৩৪৬ জন শিক্ষার্থী বৃত্তির অর্থ ও সনদপত্র গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।