শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

বঙ্গবীর ওসমানীর যথাযথ মূল্যায়ন না হওয়া দেশ ও জাতির জন চরম দূর্ভাগ্য

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

#জন্মবার্ষিকীর আলোচনায় বক্তারা

মহান মুক্তিযুদ্ধের ‘কমান্ডার-ইন-চিফ’, একাত্তরে রণাঙ্গনের প্রাণপুরুষ,আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গনী ওসমানীর অনুকরণীয় জীবন ও কর্মের যথাযথ মুল্যায়ন না হওয়া দেশ ও জাতির জন্য  চরম দূর্ভাগ্যজনক। দেশমাতৃকার  কল্যাণে তাঁর অতুলনীয় অবদান এবং প্রশংসনীয় কর্মকাণ্ডের নিরিখে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে তাঁর মূল্যায়ন হওয়া জরুরি এবং সময়ের দাবি।

বঙ্গবীর জেনারেল ওসমানীর  ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় নগরীর শিবগঞ্জে ভিশন সিলেট কার্যালয়ে  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদ ও  বঙ্গবীর ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বঙ্গবীর ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ফয়জুর রাহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়ান্ন’র ভাষা সৈনিক ও বিশিষ্ট  শিক্ষাবিদ অধ্যক্ষ মাসুদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট-এর ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী এবং সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ।

আলোচনা সভায় অন্যান্যের মধে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলনের সংগঠক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী এবং সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, রণাঙ্গনের প্রাণপুরুষ বঙ্গবীর জেনারেল ওসমানীর বর্নাঢ্য জীবন এবং অসাধারণ কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে তাঁর
জীবনী স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

আলোচনাসভা শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দুআ করা হয়।  মুনাজাত পরিচালনা করেন ইসলামি ফাউন্ডেশন সিলেট-এর উপ-পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও লেখক-গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম ।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কবি বেলাল আহমদ চৌধুরী, প্রকাশক-সংগঠক বায়েজিদ মাহমুদ ফয়সাল, কবি হাবিব আহমেদ এহসান, সাংবাদিক ও ব্যবসায়ী মোঃ আতাউর রহমান, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজু়, সিলেট সোসাইটির মোঃ শাহজাহান চৌধুরী, কবি কামাল আহমদ ও  রায়হান আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।