সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রগাও নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন সহ ৭ জনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০ জুলাই সকাল ৯টার দিকে নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যানবাহন দুটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
