সোমবার , ১৭ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৬
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পাল্টাপাল্টি মামলায় দুই জনপ্রতিনিধির জামিন মঞ্জুর 

ফখর উদ্দিন
জুলাই ১৭, ২০২৩ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের অফিস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনার মামলায় উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৭ জুলাই) সকালে তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করে এডভোকেট শাহাজাহান চৌধুরী বলেন, আজ সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পঞ্চম) আদালত তাদের এ জামিন দেন।

২নং পূর্ব ইসলামপুর আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের দায়ের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু ও পূর্ব ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম আসামি করে চারজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছিল।

একই ঘটনায় রোববার দায়ের অপর মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুল্লুক হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের নির্দেশ দেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অবৈধভাবে বালু উত্তোলন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১০ জুলাই রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা দুই মামলা-ই উল্লেখ করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।