শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

১১ দিনের ব্যবধানে ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।