সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরতা, নিষ্ঠুর বোমা হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর (আবদাল) সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-২ অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. সমিউল আলম, সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মাছুম আহমদ, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার (রানা), সাবেক লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম (জাহাঙ্গীর), অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, এবং সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
