রবিবার , ২৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ফিলিং স্টেশনে হামলাকারীরা গ্রেফতার না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২৮, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শহরতলীর শাহপরান থানার পীরেরবাজারে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি আহŸান করা হয়েছে। সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন ও ট্যাংক লরি অ্যাসোসিয়েশনের যৌথ সভায় রোববার রাতে এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার নগরীতে ট্যাংক লরি মিছিল বের করার সিদ্ধান্ত হয়। সভায় শাহপরান থানার ওসি মো: আবুল খায়েরের প্রত্যাহারও দাবি করা হয়।
সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার সকাল ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শনিবার অমিত কান্তি দে হিপলু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর(২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।