শনিবার , ১৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৪
আজকের সর্বশেষ সবখবর

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় অস্ত্রের মহড়া : অস্ত্রধারী তুহিন গ্রেফতার 

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১৭, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দেয়া সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯।

আজ শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আট করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত- তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের ‘খাস’ অনুসারী। অতি সম্প্রতি আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি।

এতে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।