শনিবার , ৩ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩
আজকের সর্বশেষ সবখবর

পাইপ ছিটকে মৃত্যু :সিসিকের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ৩, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্মানাধীন বহুতল ভবন থেকে লোহার পাইপ ছিটকে পড়ে দেলোয়ার হোসেন নামে এক সেনা সদস্য মৃত্যুর ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সিসিকের প্রধান প্রকৌশলীকে প্রধান করে শনিবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি। কমিটিতে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে।
সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে এ কমিটির আহŸায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ও রুহুল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান (সদস্য সচিব)।
পুলিশ সূত্র জানায়, নিহত সেনা সদস্য সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার রাংনি থানার জগিরগোফার রায়পুর গ্রামে। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিটি কর্পোরেশনের মূল ভবন লাগোয়া সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। কতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত দেলোয়ার হোসেন একজন সেনা সদস্য। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এরই মধ্যে শ্রমিকসহ সংশ্লিষ্ট ১৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।