মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দিবসে ফেবিকল চ্যাম্পিয়নশিপ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেস্ক রিপোর্ট
জুন ৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেবিকল চ্যাম্পিয়নশিপ ক্লাব সিলেটের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচি গত সোমবার দুপুরে সিলেট শহরতলীর শিববাড়ী এলাকার লালমাটিয়া মডেল টাউনের আল মাহমুদুল আরাবি আল আলামি মাদানি তুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জেল হকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফেভিকল সিলেট সিলেট জোনের এস এম বস মো. শওকত আকবর, আই,এম, আর নীল রতন, ফেভিকল চ্যাম্পিয়নশিপ ক্লাবের সভাপতি নান্টু রায়, সহসভাপতি মো. সাহে বালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন, সহ-সম্পাদক মো. ইব্রাহিম ও কোষাধক্ষ রঞ্জন ফলিয়া প্রমূখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের আহবান জানিয়ে বলেন,বৃক্ষ নিধনের কারনেই কিন্তু আজ পরিবেশ বিপন্ন হতে চলেছে।তাই পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষ রোপনের আহবান জানানো হয়।

অনুষ্টান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।