শনিবার , ২৭ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হলে চারটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি আনোয়ারুজ্জামানের

সিলেটের সকাল রিপোর্ট
মে ২৭, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলোছেন, আগামী ২১শে জুনের নির্বাচনে যদি সিলেট সিটির ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ;তা হলে সম্মানিত সিটিবাসীর স্বাস্থ্যসেবায় চারটি বিশেষায়িত নতুন হাসপাতাল করবো।

শনিবার(২৭ মে) সকালে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে মানুষের চিকিৎসা সেবা দেয়ার আহবান জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,চিকিৎসাসেবা হলো সবচেয়ে সম্মান জনক পেশা। একজন মানুষকে সেবা করার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মতো আনন্দ আর কি হতে পারে?

তিনি বলেন,নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের যে হাসপাতাল গুলো আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মুলত এসব সম্মানিত নাগরিকের কথা চিন্তা করে আমি চারটি বিশেষয়িত হাসপাতাল করার উদ্যোগ করবো।এজন্য তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রনজিত সরকার, পরিচালনা উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, পরিচালক নজরুল ইসলাম খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইঁয়া, ডা. সজীব। পরিচালনা উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাসসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।