মঙ্গলবার , ১৩ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হচ্ছে: নজরুল

ডেস্ক রিপোর্ট
জুন ১৩, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করলেন জাতীয় পার্র্টির মেয়র প্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহŸায়ক নজরুল ইসলাম বাবুল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হচ্ছে মর্মেও অভিযোগ তার।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টায় নগরীর বন্দরবাজারস্থ করিমউল্লাহ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগশেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
বাবুল বলেন, চারিদিকে লাঙ্গলের জোয়ার দেখে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনে ভয় পাই না। মহান রাব্বুল আলামীন আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় হবেই।
বাবুল বলেন, ‘তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তার কর্মীদের উপর হামলা হচ্ছে এবং একের পর এক অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই নগরীর প্রতিটি মানুষ আমাকে চেনেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে দুবার সিলেট চেম্বাররের পরিচালক নির্বাচিত হয়েছিলাম। আমি কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না এবং যত ষড়যন্ত্রই হোক নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।