সিলেট নগরীর টিলাগড় রাজপাড়ার বাসিন্দা ছমর উদ্দিন মানিক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হার্টের অসুখসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছাড়াও তিনি টিলাগড় ক্লাবের উপদেষ্টা এবং কাউন্সিলর আজাদ ক্লাব ফুটসাল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক এবং রাজপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন। ছিলেন আওয়ামী লীগ কর্মী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর টিলাগড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে হযরত মানিকপীর (র.) গোরস্থানে তাকে দাফন করা হবে।
জেলা আওয়ামী লীগের শোক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সাংবাদিক ছমর উদ্দিন মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
