বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি গরু ও ১২টি বসতঘর ভস্মীভূত : কোটি টাকার ক্ষতি

নবীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা
মে ২৫, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর (নোয়াহাটি) গ্রামের মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ও ১২ টি গরু ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বলছেন ক্ষতিগ্রস্থরা৷ 

গতকাল বুধবার (২৪মে) দিবাগত রাত প্রায় ২টা ৩০মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েল হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা।

সুত্রে জানা যায়,নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর (নোয়াহাটি) গ্রামের মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশের বাড়ীতে গভীর রাতে জ্বালানী কয়েল থেকে আগুনের সূত্রপাত হওয়ায় সবাই ছুটাছুটি করতে থাকে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস আসার আগে ১২টি ঘর ও ১২টি গরু পুড়ে সব ছাই হয়ে যায়। পরে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।আগুনের ঘটনায় ঘর থেকে কোনো মালামাল বের কর সম্ভব হয়নি। এ সময় ঘরে থাকা ১২ টি গরু,ছাগল,হাস মোরগ, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা, প্রায় ২ হাজার মন ধানসহ ১২ টি ঘর পুড়ে ছাই হয়। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ওসি ডালিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার জানান,সরকারীভাবে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল টিন,নগদ ৬ হাজার টাকা,৩০ কেজি করে চাল,৩টি করে কম্বল প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।