শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ধান খেতে কাজ করার সময় হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সাদির আলী (৪৫) রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।

জানা যায়, আজ দুপুরে টানা বৃষ্টির মধ্যে হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন সাদির আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষকেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন, ‘বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বিষয়টি আমরা জেনেছি। নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।