রবিবার , ১১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৮
আজকের সর্বশেষ সবখবর

নন্দিরগাঁওয়ে শীর্ষ তিন আলেমের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

তিবিয়ান মাহবুব
জুন ১১, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও এর পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মতীন নন্দিরগ্রামী, আল্লামা মুহিব্বুল হক্ব গাছবাড়ি ও আল্লামা শায়খ ইউসূফ শ্যামপুরী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল আজ রোববার (১১ জুন) বিকাল ২ ঘটিকায় জামিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জামিয়ার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আইয়্যুব এর সভাপতিত্বে ও জামিয়ার শিক্ষক মাওলানা শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বপ্নদ্রষ্টা মুহতামীম ও মুহাদ্দিস মাওলানা রফীক আহমদ মহল্লী।

আরও পড়ুন : ঘাতক ট্রাক চালক জেল হাজতে, রিমান্ডের আবেদন জানাবে পুলিশ

শুরুতেই মানবতার মুক্তির সনদ কালামে পাক থেকে তেলাওয়াত করেন জামিয়ার ছাত্র হাফিজ ওয়াহিদুজ্জামান সুমন।

জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা রফিক আহমদ মহল্লী বলেন,” সদ্য বিদায়ী তিন শীর্ষ আলেমের শূণ্যতায় আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের বৃহৎ জৈন্তার তিন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা। তারা ছিলেন আমাদের চেতনার বাতিঘর। তাদের এই শুন্যতা কখনই পুরণ হওয়ার নয়। তাদের মৃত্যুতে আমরা রাহবার হারা হয়েছি”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াগাঁও ক্বাদেরিয়া হান্নান ফেরুজা মাদরাসার মুহতামীম মাওলানা নেছার আহমদ, জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদিস নন্দিরগাঁও এর মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ফয়েজ আহমদ, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান ইমরান ও মাওলানা আব্দুল মতীন নন্দিরগ্রামী রহ. এর সাহেবজাদা হেলাল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার শিক্ষক মাওলানা বিলাল আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাষ্টার ফরিদ উদ্দীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।