সিলেট নগরীর বেশকিছু এলাকায় আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সিলেট নগরীর চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দরবাজার, মাদানি সিটি, ট্রেড সেন্টার, নির্বাচন অফিস ও সিমান্তিক এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
