সিলেট নগরীর মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
