সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গুচ্চগ্রামের ধলাইনদী থেকে ভেঁসে উঠল এক যুবকের লাশ।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) ভোর ৭টায় স্থানীয়রা এ লাশ দেখতে পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ’কে জানানো হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। তিনি ভারতীয় নাগরিক হবেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
কালাসাদেক (ভোলাগঞ্জ) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের খাসিয়া জনগোষ্ঠী কেউ হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহ্ন রয়েছে। জামাকাপড় নেই উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
