বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন করছে আওয়ামীলীগ সরকার

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

#জন্মাষ্টমীর আলোচনায় প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। সব ধর্মের উৎসবগুলো সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

সভায় জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং প্রকাশ চন্দ্র সরকার ও রুপক চন্দ্র দাসের যৌথ পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,  কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের নারী সদস্য তামান্না আক্তার হেনা, গোয়াইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অখিল বিশ্বাস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. শাহজাহান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা জনার্দন গোস্বামী, কৃষ্ণধন সিংহ, উপজেলা আওয়ামীগের সদস্য শাহ আলম, পূজা কমিটির সহ সভাপতি রঞ্জিত দেবনাথ ময়না, সুবোধ রঞ্জন দাস বুলি, বিজয় সিংহ রিংকু, বিজন সরকার, শিতেশ চন্দ্র দাস, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন,  যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, পূজা উদযাপন পরিষদ এর চন্দন রায়, সনজীবন সরকার, দপ্তর সম্পাদক  নিকেশ বিশ্বাস, পংকজ দাস, সঞ্জয় সরকার,মিশু দাস, সনু বিশ্বাস,জগদীশ দাস,  রুবেল মিয়া,  জুনায়েদ ইভান, রুহুল আমিন, ইকবাল, এনামুল, হাবিবুর, রাসেল প্রমুখ, প্রসেন, সাগর।

শুরুতে গীতা পাঠ করেন পপি বর্মন। অতিথিদের গান গেয়ে স্বাগত জানায় বৃষ্টি বর্মন ও তার দল। স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা কাজল রায়।

এর আগে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।