শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সিলেট জেলা প্রশাসনের অভিযান

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকি করছে সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরের কালিঘাট, কাজির বাজার এবং রিকাবীবাজার এলাকার বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিক্রেতা দোকান পরিদর্শন করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকিতে অভিযান অব্যাহত থাকবে। এসময় কাউকে জরিমানা করা হয়নি। তবে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।