সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোজাক্কির (১০)। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে ও লামা সানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ও স্থানীয়রা জানান, ওই বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বিদ্যুতের খুঁটির উপরিভাগে ছিল শালিক পাখির বাসা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের খুঁটি বেয়ে বাসা ভেঙে পাখির ছানা আনতে যায় স্কুলছাত্র মোজাক্কির। এ সময় বিদ্যুতায়িত তারে জড়িয়ে ছিটকে নিচে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
