সোমবার , ২১ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

দুর্বার তারুণ্য বাংলাদেশ “সিলেট জেলা” শাখার সভাপতি ইমন, সম্পাদক নাঈম

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২১, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন “দুর্বার তারুণ্য বাংলাদেশ” সিলেট জেলা শাখার সভাপতি ইমন আহমদ বাপ্পি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার (২০ আগস্ট) রাতে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ স্বাক্ষরিত প্যাডে ইমন আহমদ বাপ্পিকে সভাপতি ও মাহমুদুল হাসান নাঈমকে সাধারণ সম্পাদক, একরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মেরাজুল ইসলাম পাভেলকে দপ্তর সম্পাদক, শেখ তানজিমুলকে প্রচার সম্পাদক, আয়শা আক্তারকে অর্থ সম্পাদক, কমর উদ্দিন আজবকে সাংস্কৃতিক সম্পাদক, রবিবুল ইসলামকে আইন সম্পাদক, ক্বারী জুনাঈদ আহমদকে ধর্ম সম্পাদক নির্বাচিত করে ১৭৫ সদস্য বিশিষ্ট করে কমিটি ঘোষণা করেন।

নির্বাচিত সভাপতি ইমন আহমদ বাপ্পি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দুই পদে আমাদের নির্বাচিত করায় “দুর্বার তারুণ্য বাংলাদেশ ” এর চেয়ারম্যান আবু আবিদ ভাইসহ সংশিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো এবং সিলেটবাসীর পাশে সর্বদা সামাজিক ও মানবিক কাজ করে যাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।