সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৩

দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতিকে বিদায় সংবর্ধনা 

লবীব আহমদ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

“দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ” এর সভাপতি আজিজুল হকের যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষ্যে “সংবর্ধনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) সিলেট নগরীর আম্বরখানাস্থ ক্রিস্টাল রোজ হোটেলে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক আফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস।

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিদার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব: এ.জি.ম অগ্রণী ব্যাংক মো:আজিজুল হক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপ দপ্তর সম্পাদক সোহাইল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি পিযুষ কান্তি তালুকদার, অতিরিক্ত পিপি সিলেট জর্জ কোর্ট এডভোকেট শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শেখ মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, সুনামগঞ্জ জর্জ কোর্ট এডভোকেট খোরশেদ আলম, কোষাধ্যক্ষ রুবেল আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, হাওর উন্নয়ন বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বিনি আমিন রাসেল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শফিকুল আলম চৌধুরী টিটু।

এসময় আরো উপস্তিত ছিলেন অধ্যক্ষ আব্দুস শহিদ, অধ্যক্ষ এ.কে.এম.ছিফত আলী, অধ্যক্ষ মো: গোলাম রব্বানী, গুলজার আহমদ, মো: আতাউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।