মঙ্গলবার , ২৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৩
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ২৭, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টার দিকে সৃষ্ট সংঘর্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. দুলু মিয়া (৪৮) দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের ছকু মিয়ার ছেলে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস.এম মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি পপ্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কাদির মিয়া ও আল আমিন পক্ষের লোকজনের হামলায় দুলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।